সমাবেশে বাধা দিতেই বাস বন্ধ করেছে সরকার: ফখরুল
বৈশাখী নিউজ ডেস্ক : সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির আজকের সমাবেশ বন্ধ করতেই সরকার দূরপাল্লার এবং নগর পরিবহন হঠাৎ করে বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা সকাল থেকেই খবর পাচ্ছি বিভিন্ন দিকে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, বাস বন্ধ করে দেয়া হয়েছে। মহাসড়ক বন্ধ করেছে যেন নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে না পারেন। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ বন্ধ করতেই এই কৌশল নেয়া হয়েছে।
তিনি বলেন, বিএনপির সমাবেশে বাধা দিতেই সরকার এই কাজ করেছে। তবে, হাজার হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নিয়ে একে সফল করবে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed