বিএনপির সমাবেশ আজ, ব্যাপক শোডাউনের প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ আজ রোববার। সমাবেশ থেকে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবি আদায়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীতে প্রায় দুই বছর পর খালেদা জিয়ার এ সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুতি সভা নিয়ে দুই সপ্তাহ ধরে ব্যস্ত সময় কাটিয়েছেন বিএনপি ও অঙ্গদলের নেতারা। সমানে প্রস্তুতি নিয়েছে ঢাকার প্রতিবেশী কয়েকটি জেলার বিএনপির নেতারাও। লক্ষ্য একটাই, কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের বিপুল উপস্থিতির মাধ্যমে তারা সমাবেশকে পরিণত করতে চায় জনসমুদ্রে।
ভাঙতে চায় সোহরাওয়ার্দীতে অতীতের সমাবেশের সব রেকর্ড। সোহরাওয়ার্দীর সমাবেশের মাধ্যমে দেশবাসীর পাশাপাশি সরকারকেও কিছু বার্তা দিতে চায় দলটি। তেমন ইঙ্গিত দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, সমাবেশটি জাতীয় রাজনীতি ও বিএনপির জন্য সাংগঠনিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। এ সমাবেশ থেকে চেয়ারপারসন খালেদা জিয়া গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। এদিকে সমাবেশের আগের দিন পুলিশের অনুমতি পেয়েছে বিএনপি। তবে অনুমতিপত্রে জুড়ে দেয়া হয়েছে ২৩টি শর্ত। যদিও সমাবেশ সফল করতে সে শর্তকে বড় কোনো প্রতিবন্ধক মনে করছেন না দলটির নেতারা।
ওদিকে সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে শুক্রবার রাত থেকেই নেতাদের বাসাবাড়িতে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এদিকে, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রোববার সকাল থেকে রাজধানীর কাছের জেলাগুলো থেকে ঢাকামুখী সব গণপরিবহন বন্ধ রয়েছে। হঠাৎ করে গণপরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। গাজীপুর, সাভার, আশুলিয়া, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সোনারগাঁও থেকে ঢাকার উদ্দেশে কোন বাস ছাড়ছে না। এতে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামীসহ সব ধরনের যাত্রী। উপায় না পেয়ে দুর্ভোগকে সঙ্গী করেই কেউ কেউ সিএনজি অটোরিকশা- এমনকি রিকশায় করে অতিরিক্ত ভাড়া দিয়েও ঢাকায় আসছেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed