কালাইয়ে পুলিশী নির্যাতনে আসামির চাচার মৃত্যু
মোঃ অালী হাসান, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে পুলিশের নির্যাতনে আসামির চাচা স্থানীয় আওয়ামী লীগ কর্মী সাইদুর রহমান নিহতের ঘটনায় কবর থেকে লাশ উত্তোলন করে পুনঃময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার নিহত সাইদুর রহমানের বাবা ও মামলার বাদী কাজেম আলী পুলিশের দাখিলকৃত ময়নাতদন্ত রিপোর্টের বিরুদ্ধে নারাজি আবেদন করলে জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক আদালতের বিচারক এ আদেশ দেন।
আদালতে পুলিশের দাখিলকৃত ময়নাতদন্ত রিপোর্ট সূত্রে জানা যায়, নিহত ব্যবসায়ী ছাইদুর রহমানের শরীরের দুই হাত ও ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কিন্তু, ওই
রিপোর্টে মৃত্যুর কোনো কারণ উল্লেখ না করে পুলিশ দায়সারা ময়নাতদন্ত রিপোর্ট দাখিল করেন আদালতে। রিপোর্ট হাতে পেয়ে হতাশ হয় ব্যবসায়ীর পরিবারের
লোকজন। পরে মামলার বাদী দাখিলকৃত রিপোর্টের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন। তার পরিপ্রেক্ষিতে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল বাহার এ আদেশ দেন।
মামলার আইনজীবী উজ্জল হোসেন বলেন, পুলিশের দাখিলকৃত ময়নাতদন্ত রিপোর্ট সন্তোষজনক না হওয়ায় মামলার বাদী গত ৭ নভেম্বর মঙ্গলবার আদালতে নারাজি আবেদন করেন। তার পরিপ্রেক্ষিতে বিচারক পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন।
জানা যায়, গত ৯ অক্টোবর ভোরে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি মেহেদী হাসান শাপলাকে তার বাড়ি জেলার কালাই উপজেলার হারুঞ্জা গ্রামে ধরতে যায় পুলিশ। এ সময় তার চাচা সাইদুর রহমানের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশের মারপিটে নিহত হন তিনি।
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed