আগ্রাসী ইয়াবার দখলে এবার রাবি ও রুয়েট
হাবিব জুয়েল, রাজশাহী থেকে : ইয়াবা ব্যবসা চক্রের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৪৪ জনের সংশ্লিষ্টতা পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের মাদক অধিশাখা। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলতি মাসের শুরুর দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দফতরে চিঠি দিয়েছে মাদক অধিশাখা।
এ ছাড়া রাজশাহী অঞ্চলভুক্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) চারজন কর্মকর্তার নামও ইয়াবা চক্রের তালিকায় উঠে এসেছে। গোয়েন্দা প্রতিবেদনের ওপর ভিত্তি করে যাচাই-বাছাই শেষে ওই তালিকা চূড়ান্ত করা হয়েছে। যার সঙ্গে পাঁচটি মন্তব্য ও চক্র নিয়ন্ত্রণে চারটি সুপারিশ জুড়ে দেয়া হয়েছে। ওই প্রতিবেদন ও তালিকার কপি এই প্রতিবেদকের হাতে এসেছে।
তালিকাভুক্ত ছয় শিক্ষক হলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন, ড. মুসতাক আহমেদ, আইবিএর সহযোগী অধ্যাপক মোহা. হাছানাত আলী, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক স্বপ্নীল রহমান, মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুস সালাম, চিত্রকলা প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহকারী অধ্যাপক মো. আমিরুল ইসলাম। তালিকভুক্ত রাবি ছাত্রলীগের ১১ নেতা হলেন, আখতারুল ইসলাম আসিফ (ক্রপ সায়েন্স বিভাগ), আবু খায়ের মোস্তফা রিনেট (ম্যানেজমেন্ট বিভাগ), তাওশিক তাজ (বাংলা বিভাগ), রবিউল আউয়াল মিল্টন (দর্শন বিভাগ), এরশাদুর রহমান রিফাত (মাস্টার্স, ফিন্যান্স বিভাগ), সাইফুল ইসলাম বিজয় (আইন বিভাগ) শরিফুল ইসলাম সাদ্দাম (ড্রপ আউট, লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ), অনিক মাহমদু বনি (রাষ্ট্রবিজ্ঞান), এস এম আবু হানজালা (ফোকলোর), মুশফিক তাহমিদ তন্ময় (ফোকলোর) ও রেজওয়ানুল হক হৃদয়।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুবুর রহমান বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। তবে পুলিশ কাউকে অযথা হয়রানি করবে না, তথ্য-প্রমাণ মিললে তবে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed