Main Menu

বিড়ালের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন তার বিড়ালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলে তার দফতর থেকে জানানো হয়েছে।

লাল-হলুদ ও সাদা রঙের বিড়ালটি গত ৭ নভেম্বর মঙ্গলবার অকল্যান্ডে গাড়িচাপায় মারা যায়। আর্ডেন সেটিকে পিএম বা প্রাইম মগি বলে ডাকতেন।

ফেসবুকে আর্ডেন লিখেছেন, ‘যার বিড়াল কখনও মারা গেছে সেই বুঝতে পারে বিড়াল হারানোর কষ্ট। সেটি যথেষ্ট আদরের ছিল।’

গত মার্চে আর্ডেন প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর বিড়ালটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

বিড়ালটির মৃত্যুতে টুইটার ব্যবহারকারীরা শোক প্রকাশ করেছেন। কেউ কেউ আবার রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়ার আহ্বান জানিয়েছেন।

অনেকে বলেছেন, শোকে তারা একদিন অফিস থেকে ছুটি নিয়েছেন। এএফপি।

 

Share





Related News

Comments are Closed