উপদেষ্টার পিতৃবিয়োগে গবি সাংবাদিক সমিতির শোক
সারোয়ার জাহান সাগর, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা ওমর ফারুক সোহানের পিতা দেলোয়ার হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সমিতির সভাপতি এস এম আহমেদ মনি ও সাধারণ সম্পাদক তাজবিদুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।
বিবৃতিতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed