Main Menu

পাঁচবিবিতে ৪ পরিক্ষার্থী ও প্রিন্সিপালের জেল জরিমানা

মোঃ অালী হাসান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ৪জন ভুয়া পরীক্ষার্থীর দুই দিনের কারাদন্ড ও প্রিন্সিপালের ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সকালে উপজেলার বিএমআই কলেজ পরীক্ষা কেন্দ্রে থেকে কারিগরি শাখার নবম শ্রেণীর বোর্ড সমাপণী পরীক্ষা চলাকালীন সময়ে তাদের আটক করে পুলিশ। এবিষয়ে,পাঁচবিবি থানার (ওসি) ফরিদ হোসেন জানান, সকালে বিএমআই কলেজ পরিক্ষা কেন্দ্র থেকে নবম শ্রেণীর বোর্ড সমাপণী পরীক্ষা চলাকালীন সময়ে ডিউটিরত পুলিশের এসআই মোকলেছুর রহমান তাদের আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) একেএম হেদায়েতুল ইসলাম তাদের এই জেল-জরিমানা প্রদান করেন।
জরিমানাপ্রাপ্ত প্রিন্সিপাল হলেন, পাঁচবিবি উপজেলার ৬নং ইউনিয়নের ধাপের হাট মাদ্রাসার রেজাউল করিম (৫০) এবং দন্ডপ্রাপ্ত পরিক্ষার্থীরা হলেন মেজবাউল ইসলাম (১৮) পিতাঃ আফসার আলী গ্রাম আওলাই, নুরুজ্জামান মন্ডল (১৮) পিতাঃ হযরত আলী গ্রাম ধলিহার ঘোরাঘট,দিনাজপুর, অটো চালক মাফিদুল ইসলাম (২০) পিতাঃ আলম মিয়া গ্রাম ডুগরপাড়া পাঁচবিবি, জয়পুরহাট ও শাহিন মন্ডল (২০) পিতাঃ সানোয়ার মন্ডল গ্রাম পজেলার, খিদিরপুর।

Share





Related News

Comments are Closed