নিখোঁজের ৭ মাস পর ব্যবসায়ীর লাশ উদ্ধার, গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ার নবীনগর থেকে নিখোঁজের ৭ মাস পর ইট ব্যবসায়ী বিল্লাল হোসেনের লাশ আশুলিয়ার বড় ওয়ালিয়া এলাকার একটি বাংলো বাড়ি থেকে উদ্ধার করেছে র্যাব।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া হত্যাকাণ্ড ব্যবহৃত ছুরি, দেশীয় অস্ত্র ও নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার বড়ওয়ালিয়া এলাকার এনায়েত উল্লাহর বাগান বাড়ির ভিতর থেকে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বিল্লাল হোসেন মানিকগঞ্জের সিংগাইর থানার বরনান্দী কাস্তা গ্রামের মৃত গাহের আলীর ছেলে। সে ধামরাইয়ের বিভিন্ন ইট ভাটা থেকে ইট কিনে সাভার আশুলিয়ায় ইট সরবরাহ করে আসছিলো।
আটক নাসির উদ্দিন দিপু মানিকগঞ্জের সিংগাইর থানার চরতিল্লী গ্রামের মৃত খবীর উদ্দিনের ছেলে। অপরজন মুর্শিদা আক্তার শিউলী নাটোরের সিংড়া থানার ডাহিয়া গ্রামের বাদল হকের মেয়ে।
এর আগে র্যাব সদস্যরা বুধবার রাতে নাসির উদ্দিনকে আটক করে। তার তথ্যের ভিত্তিতে সাভারের চাপাইন এলাকায় অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মুর্শিদা আক্তার শিউলী নামে এক নারীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্যে বড়ওয়ালিয়া এলাকার এনায়েত উল্লাহর বাগান বাড়ির ভিতরে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে র্যাব-৪ সিপিসি ২ কোম্পানি কমান্ডার মেজর আব্দুল হাকিম জানান, মানিকগঞ্জের ইট ব্যবসায়ী বিল্লাল হোসেনের সাথে থাকা প্রায় লক্ষাধিক টাকা লুটের জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
গত ১৩ এপ্রিল ধামরাই আহাদ ব্রিকস থেকে ইট নিয়ে আশুলিয়ার জিরাবো আসেন। পরে আশুলিয়ার নবীনগর থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তার পরিবার থানায় সাধারণ ডায়েরি করেন। পাশাপাশি র্যাবকে অবহিত করেন। সেই সূত্র ধরে শিউলী ও নাসিরকে আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে নিখোঁজ ব্যবসায়ীর লাশের সন্ধান পাওয়া যায়। এছাড়া আসামি নাসির উদ্দিন দীর্ঘ দিন ওই বাগান বাড়ির কেয়ারটেয়ার ছিল বলেও জানিয়েছে র্যাব।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed