Main Menu

সিলেটে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি অব্যাহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সড়ক ও জনপথ অধিদপ্তরের ৭ হাজার ৫৯ জন ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারীকে নিয়মিত করার নিমিত্তে প্রধানমন্ত্রীর আদেশ এবং হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত আন্দোলন কর্মসূচির প্রথম ধাপের চতুর্থ দিন ৮ নভেম্বর বুধবার সকালে জাতীয় শ্রমিকলীগের অন্তর্ভুক্ত সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেটের উদ্যোগে নগরীর চৌহাট্টাস্থ সড়ক ভবন প্রাঙ্গণে কর্মচারীবৃন্দ কর্মবিরতি পালন করেন। এসময় বিক্ষোভ, প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেটের সভাপতি মোঃ এজাজ আহমদ ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মমিনুল হক ইলিয়াছি’র পরিচালনায় কর্মবিরতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি হাজী মোঃ রুস্তম খান, সহ সভাপতি হাজী মোঃ মফিজুর রহমান, এ.বি.এম বাচ্চু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শামছুর রহমান শাহীন, মোঃ হুমায়ুন কবির, সদস্য মোতাহের হোসেন, শামছুল হক, শামছুল আলম, আমজাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা অধিদপ্তরের ৭ হাজার ৫৯ জন ওয়ার্ক চার্জ শ্রমিক কর্মচারীকে নিয়মিত করার দাবী জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত আদেশ এবং হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান। আমরা সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে কোন আন্দোলন করছি না। আমাদের ন্যায্য দাবী আদায়ের জন্য সংগ্রাম করছি। বক্তারা আরো বলেন, কেন্দ্রের সাথে কাধে কাধ মিলিয়ে দাবী আদায় না হওয়া পর্যন্ত সকল কর্মসূচি ঐক্যবদ্ধ ভাবে সফল করার আহবান জানান।
কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী ১২ নভেম্বর রোববার, বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন এবং সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান।

Share





Related News

Comments are Closed