মহাশূন্যের গা ছমছমে শব্দের প্লে-লিস্ট প্রকাশ করল নাসা
বৈশাখী নিউজ ডেস্ক: মহাশূন্যে কত রকম শব্দ শোনা যায়! মহাকাশে কান পাতলে গ্রহের আর্তনাদ, প্লাজমা তরঙ্গের শিষ, বন বন করে ঘুরতে থাকা পাথরের টুকরোর শব্দ- এমন নানান আওয়াজ পাওয়া যায়। এবারের হ্যালোউইন উৎসবের আগেভাগে এবার নাসা এমন শব্দের একটা প্লে-লিস্ট তৈরি করেছে।
নাসার প্রকাশ করা সাউন্ড ট্র্যাকগুলোর কয়েকটি একেবারেই অতিপ্রাকৃতিক শব্দ। এর মধ্যে রয়েছে জুপিটার বা বৃহস্পতি গ্রহের চৌম্বক বলয়ের শব্দ। চৌম্বক বলয়টির শব্দ শুনলে মনে হবে স্টার ওয়ার্স সিনেমার আলোর তরবারির শব্দ।
শনি গ্রহ থেকে ভেসে আসা একটি বেতার তরঙ্গের শব্দ শুনলে মনে হবে একটা রোবট ঝড়ো বাতাসের মধ্যে বসে কাঁদছে।
শনির চাঁদ টাইটানের বায়ুমণ্ডলের শব্দ শুনতে ঠিক ঝিরঝির করতে থাকা টিভির মতো মনে হয়। তবে ঝিরঝির আওয়াজের মাঝে নিয়মিত বিরতিতে আরেকটি ছন্দময় শব্দ শুনতে পাওয়া যায়।
মহাশূন্যে বাতাস বা অন্য কোনো মাধ্যম নেই, যার মাধ্যমে শব্দ চলাচল করতে পারে। তবে আমরা মহাকাশের বিভিন্ন বস্তু বেতার তরঙ্গ আমরা ধরতে পারি। পরে সেই বেতার তরঙ্গকে শব্দে রূপান্তর করা হয়।
সেই শব্দগুলো নিয়েই প্লে-লিস্ট বানিয়েছে নাসা।
সাউন্ডক্লাউডের এই লিঙ্কে গিয়ে আপনি শব্দগুলো শুনতে পারেন।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed