পাঁচবিবিতে দুর্বৃক্তদের ছুরিকাঘাতে বাবা-মেয়ে আহত
মোঃ অালী হাসান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে দুর্বৃক্তদের ছুরিকাঘাতে প্রবাসীর স্ত্রী হাফিজা বেগম (৩০) ও তার বৃদ্ধ বাবা আতোয়ার হোসেন (৬৫) গুরত্বর আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে এই ঘটনা ঘটে। আহত হাফিজা বেগমের অবস্থা আশংঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
স্থানীয় গ্রামবাসী জাহিদুল ইসলাম(২৬) বলেন, মঙ্গলবার গভীর রাতে হঠাৎ পাশের বাসার জানালা ভাঙ্গা ও টিনের শব্দ শুনে আমি এবং আমার পরিবারের লোকজন লাঠি নিয়ে ছুটে আসি হাফিজার বাড়িতে। এ সময় হাফিজা ও তার বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার দেই এবং আমাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
স্থানীয় ইউপি সদস্য মেহেদি হাসান এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
স্থানীয়রা জানান, ইতিপুর্বে হাফিজার উপর আরো একবার হামলা চালানো হয়েছে এবং স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে মামলাও করা হয়েছে বলে জানান তারা। তবে কেন বার বার হাফিজার উপর সন্ত্রাসী হামলা হচ্ছে তা কেউ বলতে পারছে না।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন বলেন, অপরাধী সে যেই হোক না কেন অতি শীঘ্রই তাকে গ্রেফাতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া হবে।
আহত হাফিজা বেগম উপজেলার ডুগরপাড়া গ্রামের নাজেম আলীর পুত্র প্রবাসি নাছিরের স্ত্রী। তবে নাছিরের ১ম স্ত্রী থাকার কারনে দ্বিতীয় স্ত্রী হাফিজা বাবার বাড়িতে থাকেন।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed