সিকৃবিতে “এডভান্স এগ্রিকালচারাল রিসার্স মেথডলজী” শীর্ষক প্রশিক্ষণ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের তত্বাবধানে উইন্ডরক ইন্টারন্যাশনালের সহায়তায় উচ্চ শিক্ষার মানোন্নয়ন প্রকল্পাধীন “এডভান্স এগ্রিকালচারাল রিসার্স মেথডলজী” শীর্ষক ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি বুধবার শুরু হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গোলাম শাহি আলম।
এতে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষন দিবেন আমেরিকার টেক্সাস এ এন্ড এম এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রফেসর ও সিনিয়র বৈজ্ঞানিক ড. গ্রে জেমস উইনগেনবেচ।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি ড. আলম বলেন দেশের খাদ্য চাহিদা পূরণে শিক্ষক ও গবেষকদের আধুনিক কৃষি গবেষণার উপর গুরুত্বারূপ করতে হবে।
ড. এম এম মাহবুব আলমের সঞ্চালনায় এবং প্রফেসর ড. মোহা. তরিকুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো: মতিয়ার রহমান হাওলাদার, প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড প্রমুখ।
৮-১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে সিকৃবি’র ৪০ জন শিক্ষক অংশগ্রহন করছেন।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed