নীলফামারীতে ট্রাক্টর চাপায় নারী শ্রমিক নিহত
মো রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীতে ট্রাক্টরের চাপায় রুপালী রাণী (২৮) নামে উত্তরা ইপিজেডের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরতর আহত হয়েছেন তার স্বামী মধু চন্দ্র রায় (৩৫)। আজ বুধবার (৮ নভেম্বর) সকাল ৭টায় সদর উপজেলার ইটাখোলা ইউপির চারা সাইফোন হেলা বট গাছ সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুপালী ইটাখোলা ইউপির কানিয়ালখাতা পোড়া পাড়া গ্রামের মধু চন্দ্র রায়ের স্ত্রী এবং দুই সন্তানের জননী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব আলম জানান, বুধবার সকালে প্রতিদিনের মত স্বামীর ব্যাটারিচালিত চার্জার ভ্যানে করে সংগলশী ইউনিয়নস্থ উত্তরা ইপিজেডের কর্মস্থলে যাচ্ছিলেন রুপালী। ভ্যানচালক স্বামী নিজেই চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে চারা সাইফোন হেলা বট গাছ সংলগ্ন এলাকায় পৌছালে পেছন থেকে আসা বালু বোঝাই একটি দ্রুতগতির বেপরোয়া ট্রাক্টর ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রুপালী। এ ঘটনায় তার স্বামীও গুরতর আহত হন। তাকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান তিনি।
এসআই মাহাবুব আরো বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক্টরটি সাথে সাথেই পালিয়ে যাওয়ায় এর চালক বা হেলপারকে আটক করা সম্ভব হয়নি। তাদের খুঁজে বের করতে পুলিশের টিম মাঠে কাজ করছে বলে জানান তিনি।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed