ছাতকে স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগে স্ত্রী আটক
ছাতক প্রতিনিধি : ছাতকের সদর ইউনিয়নের দলেরগাঁও গ্রামের এক গৃহবধূকে স্বামী হত্যার অভিযোগে আটক করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বৃদ্ধ স্বামী আব্দুছ সাত্তারকে (৬০) হত্যার অভিযোগে আনোয়ারা বেগমকে (৪৫) আটক করে পুলিশ। আটকের পর তাকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রহিবুল ইসলামের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চেয়েছে ডিবি পুলিশ।
ডিবির ওসি মুক্তাদীর আহমদ জানান, আব্দুছ সাত্তার হত্যায় ব্যবহৃত রক্তমাখা দা ও গামছার ডিএনএ পরীক্ষা শেষে আনোয়ারা বেগমকে আটক করা হয়েছে। তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ ফ্রেব্রুয়ারি বাড়ীর পার্শ্ববর্তী খালে আব্দুছ সাত্তারের (৬০) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এসময় নিহতের ছোট ভাই আব্দুর রহিম (৪৫), আবুল কালাম ওরফে কালা মিয়া (৪০), কালা মিয়ার স্ত্রীসহ সন্দেহভাজন ৫ জনকে আটক করে পুলিশ।
নিহতের স্ত্রী আনোয়ারা বেগম সেসময় বলেন ‘বুধবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে বিরোধীয়পক্ষ নিহতের আপন ভাই আব্দুর রহিম, কালা মিয়া এবং তার ভাই ভাতিজারা আমার স্বামীকে জমিজমার বিরোধ ও মামলা মোকদ্দমা নিষ্পত্তি করতে ঘর থেকে ডেকে নিয়ে যান। পরে তিনি রাত অবধি ঘরে ফিরেননি। সকালে পার্শ্ববর্তী খালে তার জবাই করা লাশ দেখতে পাই।’
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed