Main Menu

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়াকে ভোট দিবেন যেভাবে

বৈশাখী নিউজ ডেস্ক: ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার নতুন বিভাগ ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ শুরু হয়েছে। দর্শকদের এ অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করতে ইতিমধ্যে ভোট গ্রহণও শুরু হয়েছে।

এই বিভাগে গত রোববার অংশ নিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম। ‘হেড টু হেড চ্যালেঞ্জ’-এ জেসিয়াকে জয়ী করতে বাংলাদেশের যে কেউ ভোট দিতে পারবেন। এর আগের ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে বিজয়ীর নাম ঘোষণার আগে পর্যন্ত জেসিয়াকে ভোট দেওয়ার সুযোগ থাকবে।

ভোট দিতে চাইলে যা করতে হবে:-

‘মিস ওয়ার্ল্ড’-এর ওয়েবসাইটে www.missworld.com এ প্রবেশ করে নিজের নাম, ই-মেইল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করতে হবে।

নিবন্ধনের পর ওয়েবসাইটের vote অপশনে গিয়ে জেসিয়ার পেজে ঢুকতে হবে। পেজের নিচে বাম দিকে vote for me লেখা অপশনে ক্লিক করলেই জেসিয়া পাবেন একটি ভোট।

‘হেড টু হেড’ চ্যালেঞ্জ’ পর্বের জন্য বাংলাদেশসহ ১২০ দেশের প্রতিযোগীকে ভাগ করা হয়েছে ২০টি দলে। প্রতি গ্রুপে আছেন ছয়জন। এর মধ্যে ছয় নম্বর গ্রুপে আছেন জেসিয়া। এই গ্রুপে তার প্রতিদ্বন্দ্বী ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, ইথিওপিয়া ও বতসোয়ানার সুন্দরীরা।

বাংলাদেশের প্রতিযোগী জেসিয়া ইসলাম ১৫.১৮ শতাংশ ভোট পেয়ে এখন দ্বিতীয় অবস্থানে আছেন। শীর্ষে আছেন নেপালের প্রতিযোগী নিকিতা চন্দ্রক।

Share





Related News

Comments are Closed