Main Menu

কুমিল্লাকে ১৪৪ রানের টার্গেট দিয়েছে চিটাগং ভাইকিংস

স্পোর্টস ডেস্ক: একদিনের বিরতি শেষে মঙ্গলবার থেকে আবারো শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। দুপুর ২টায় মুখোমুখি হয়েছে চিটাগং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ন্সের অধিনায়ক মোহাম্মদ নাবী চিটাগং ভাইকিংসকে ব্যাট করার আমন্ত্রণ জানান। কুমিল্লাকে ১৪৪ রানের টার্গেট দিয়েছে চিটাগং ভাইকিংস। প্রথম ওভার ব্যাট করে ১ ওভারে ১ রান সংগ্রহ করেছে কুমিল্লা।
বিপিএল সিজন ফাইভে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে বন্দর নগরীর দলটি উড়ন্ত সূচনা করে।দুই ওপেনার মিলে পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ৬৩ রান তুলেন ।এসময় কুমিল্লার বোলারদেরকে বেশী শ্বাসন করেন লুক রনচি।২১ বলের তার ৪০ রানের ইনিংসে ৪টি বাউন্ডারির সাথে ৩টি ওভার বাউন্ডারি ছিলো। তবে তার এই ইনিংসটি মাত্র ৯ রানের মাথায় শেষ হয়ে যেতে পারতো যদি না আল-আমিনের বলে পয়েন্টে ক্যাচ না ছাড়তেন অলক কাপালি।তবে সেই কাপালির হাতেই ক্যাচ দিয়ে ৪০ রান করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন লুক রনচি।বোলার ভ’মিকায় এ সময় ছিলেন অধিনায়ক মো: নাবী।রনচির বিদায়ের পরও ওপর ওপেনার সৌম্য সরকার উইকেটে থেকে শ্রীলংকান রিক্রুট মোনায়েরাকে দিয়ে রানের চাঁকার সচল রাখেন। মাত্র ১২ ওভারে দলের সংগ্রহ দাড়ায় ১০০ রান । তবে এর পরই বন্দর নগরীর দলটির ছন্দ পতন হয় ১০১ ও ১০৬ রানে দুই সেট ব্যাটসম্যান সৌম্য (৩৮) ও মোনায়েরা (২১) ফিরে গেলে । যেখানে প্রথম ১০ ওভারে দলের সংগ্রহ ছিলো ৯১ রানের বিনিময়ে ১ উইকেট, তখন তারা স্বপ্ন দেখছিলো ১৭০ রানের উপরে প্রতিপক্ষকে টার্গেট দিবে। ঠিক সেই মুহূর্তে উল্টো একের পর এক উইকেট হারিয়ে চাপটা নিজেদের উপরে দিয়ে নেয় চিটাগং ভাইকিংস। মিডল অর্ডার থেকে লয়ার অর্ডারের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র সিকান্দার রেজা দুই অংকের রান সংগ্রহ করতে পেরেছেন।এনামুল, মিছবা,রাইস এবং শুভদের রান সংগ্রহ ছিলো টেলিফোনের ডিজিটের মতো করে যথাক্রমে ৩,৬,৯ ও ৩। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৭ উইকেটের বিনিময়ে ১৪৩ রান সংগ্রহ করেছে বন্দর নগরীর দলটি।
কুমিল্লা ভিক্টোরিয়ন্সের হয়ে সাইফুদ্দিন তিনটি,ব্র্যাভো দুটি এবং আল আমিন ও নবী ১টি করে উইকেট লাভ করেন।
এই ম্যাচ দিয়ে এবারের আসরে প্রথমবারের মত মাঠে নামে চিটাগং। আর নিজেদের প্রথম ম্যাচে সিলেটের কাছে পরাজিত হওয়া কুমিল্লা জয়ের জন্য লড়বে।
বিপিএলের পঞ্চম আসরে প্রথমবারের মত খেলতে নামে চিটাগং। গত আসরে চতুর্থস্থান পেয়েছিল তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি। এবার ভালো করার লক্ষ্যে নতুন করে দল সাজিয়েছে তারা। ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে ছেড়ে দিলেও, জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার ও পেসার তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে চিটাগং।
তামিমের পরিবর্তে দলের অধিনায়কত্ব করবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। প্রথমবারের মত বিপিএলের কোনো দলের দায়িত্ব পেয়ে উচ্ছ্সিত মিসবাহ। টুর্নামেন্ট শুর”র আগেই জানিয়ে রেখেছিলেন, চিটাগাংকে শেষ চারে নিয়ে যেতে চান তিনি।
মিসবাহর সাথে দলে বিদেশী ক্রিকেটাররা হলেন- শ্রীলঙ্কার জীবন মেন্ডিস-দিলশান মুনাবীরা, আফগানিস্তানের নজিবুল্লাহ জাদরান, নিউজিল্যান্ডের লুক রঞ্চি, ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা। এদেরকে নিয়ে ভালো করার মিশন শুর” করবে চিটাগাং।
চিটাগংয়ের প্রথম ম্যাচ হলেও, ইতোমধ্যে এবারের আসরে নিজেদের যাত্রা শুর” করেছে তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। কিন্তু তাদের শুরু মোটেও ভালো হয়নি। নাসির হোসেনের সিলেট সির্ক্সাসের কাছে ৪ উইকেটে হারতে হয়েছে। নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা করবে ইমরুল কায়েস-মারলন স্যামুয়েলসরা।
দিনের দ্বিতীয় ম্যাচে উড়তে থাকা সিলেট সিক্সার্সের মুখোমুখি হচ্ছে প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হেরে যাওয়া রাজশাহী কিংস। ড্যারেন স্যামির নেতৃত্বাধীন বর্তমান রানার্সআপরা এই ম্যাচে জয়ের ধারায় ফিরতে উন্মুখ হয়ে আছে। অন্যদিকে প্রথম দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে নাসির হোসেনের সিলেট সিক্সার্স।

 

Share





Related News

Comments are Closed