ঝালকাঠি পৌর কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি পালন
মোঃ আল-আমিন, ঝালকাঠি থেকে: ঝালকাঠি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা রাজস্ব খাত থেকে বেতন-ভাতা প্রাপ্তির দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে। সোমবার সকাল ১০ টায় পৌর ভবন চত্ত¡রে এ কর্মসূচী পালন করা হয়েছে।
পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন কর্মসূচীর কারণে নাগরিক সেবা না পেয়ে ভোগান্তির স্বীকার হয়ে ফিরে যেতে হয়েছে বলে জানান একাধিক নাগরিক।
এ আন্দোলন কর্মসূচীতে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আবু হানিফ, সচিব শাহিনা আক্তার, সহকারী প্রকৌশলী মহসিন রেজা, নাজমুল ইসলাম, পৌর কর্মচারী আলমাহমুদ মুহিত, আবু হানিফ, ইসরাত জাহান লিজা, আব্দুল বারেক হাওলাদার, সঞ্জীব কুমার দাস প্রমুখ। দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচী চলে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed