জৈন্তাপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় হরমুজ অালী(৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ঐ নারী ৭ মাসের অন্তঃস্বত্তা বলে জানা গেছে। এ ঘটনায় রোববার রাতে ধর্ষীতার ভাই বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করেন ।
রোববার (৫ নভেম্বর) দিবাগত রাত ১১টায় জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালীদাঁড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে জৈন্তাপুর থানা পুলিশ। হরমুজ অালী জৈন্তাপুর উপজেলার কালিঞ্জিবাড়ী গ্রামের মৃত ওয়াজীদ অালীর ছেলে।
পুলিশ জানিয়েছে, সালিশে ধর্ষক হরমোজ আলী ধর্ষণের কথা স্বীকার করে বিয়ের জন্য রাজী হলেও পরে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতিবন্ধী নারীকে ধর্ষনের ঘটনার কথা স্বীকার করে হরমুজ অালী৷
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মো. ময়নুল জাকী হরমুজ অালীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান। তিনি বলেন, সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed