খুফুর পিরামিডে রহস্যময় গোপন কক্ষের সন্ধান
বৈশাখী নিউজ ডেস্ক: মিশরের দ্য গ্রেট পিরামিড হিসেবে খ্যাত ‘খুফু’র ভেতরে বিশাল এক গুপ্ত কক্ষের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। বিবিসির প্রতিবেদনে বলা হয়, আকৃতিতে ওই রহস্যময় গোপন কক্ষটি একটি যাত্রীবাহী বিমানের সমান বলে গবেষকেরা জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, প্রায় সাড়ে ৪ হাজার বছর ধরে কক্ষটি গুপ্ত অবস্থাতেই ছিল। এতদিন কারও পা’ও পড়েনি সেখানে।
প্রাচীন মিশরের ফারাও খুফুর পিরামিডের উপর গবেষকেরা ‘কসমিক রে মোন রেডিওগ্রাফি’ নামের এক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই রহস্যময় গোপন কক্ষের সন্ধান পান। প্রতিবেদনে বলা হয়, এক্স-রে রশ্মি যেমন মানবদেহ ভেদ করে যেতে পারে, নতুন এই প্রযুক্তিও সেভাবেই পাথরের কয়েকশ’ মিটার ভেতরে চলে যেতে পারে মূল কাঠামোর কোনও ক্ষতি না করেই।
এতদিন পর্যন্ত এই পিরামিডের ভেতরে রাজা ও রানির জন্য একটি করে বিশাল কক্ষ ছাড়া গবেষকেরা একটি মাত্র গ্যালারির খোঁজ পেয়েছিলেন। কিন্তু এবার এমন একটি কক্ষের খোঁজ পাওয়া গেল, যার ভিতরে যে কী লুকিয়ে থাকতে পারে তা ভেবেই কূলকিনারা পাচ্ছেন না গবেষকরা।
‘স্ক্যান পিরামিড’ প্রকল্পের অন্যতম প্রধান কর্মকর্তা মেহদি তায়ুবি বলছেন, ‘কক্ষটি বিশাল। প্রায় ২শ’ জন যাত্রী বসার জায়গা বিশিষ্ট বিমানের সমান।’
২০১৫ সাল থেকে খুফুর পিরামিড নিয়ে গবেষণা চালাচ্ছেন এই প্রকল্পের গবেষকরা। সংবাদ সংস্থা এএফপির কাছে সম্প্রতি তারা মুখ খুলেছেন। জানিয়েছে মানুষের কাজ শেষ হয়ে এলে, পিরামিডের ভিতর ভবিষ্যতে রোবট ঢুকিয়ে আরও তথ্য বার করে আনার কাজ চলবে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed