অটোরিকসা শ্রমিকদের সাথে শাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৫
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেইট এলাকায় ছিনতাই ও ছাত্রীদের উত্যক্তের ঘটনায় সোমবার দুপুর সোয়া ১২টার দিকে শাবি শিক্ষার্থী ও সিএনজি অটোরিকসা শ্রমিকদের মধ্যে সংঘর্ঘের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় শাহপরান হলের সহকারী প্রক্টর আশিষ কুমার বণিক ও বিবিএ ডিপার্টমেন্টের ছাত্র আল আমিনসহ ৫ জন আহত হয়েছেন বলে জানান এক শাবি শিক্ষাথী।
শাবি ছাত্রলীগের সহসভাপতি তারিকুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে শাবি শিক্ষীর্থীদের সিএনজি ও ভাড়ায় চালিত লোকাল গাড়ির চালকরা উত্যক্ত করে আসছে। এমনকি গাড়িতে তুলে তাদের মোবাইল ও টাকা ছিনতাই করে মধ্যে পথে নামিয়ে দেয়া হয়। রোববারও ঠিক একই ঘটনা ঘটলে আজ সোমবার দুপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থী সড়ক অবরোধ করে। অবরোধ চলাকালে সিএনজি অটোরিক্সা চালকদের সাথে সাধারণ শিক্ষার্থীদের ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় শাহপরান হলের সহকারী প্রক্টর আশিষ কুমার বণিক ও বিবিএ ডিপার্টমেন্টের ছাত্র আল আমিনসহ ৫ জন আহত হয়েছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এব্যপারে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্যপরিষদের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, সংঘর্ষের কোন খবর পাইনি। আমি সিলেটের বাইরে অবস্থান করছি।
বেলা দেড়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত দু’পক্ষের উত্তেজনায় এলাকায় আতংক বিরাজ করছে। তবে যানচালাচল স্বাভাবিক হয়েছে। এঘটনায় প্রায় ঘন্টা খানেক সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ ছিল।
বেলা ২টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। যানচলাচল স্বাভাবিক রয়েছে।
ক্যাম্পাস সূত্র জানায়, ক্যাম্পাস সংলগ্ন এলাকায় গত এক সপ্তাহে অন্তত ২০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের মূল টার্গেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছিনতাইকারীদের দৌরাত্মে অতিষ্ঠ হয়ে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সিলেট-সুনামগঞ্জ সড়কে অবরোধের সৃষ্টি করে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed