নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রাস্তা ও সোলার প্যানেল উদ্বোধন
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের প্রচেষ্ঠায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাস্তা ও সোলার প্যানেলের উদ্বোধন করা হয়েছে ।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের নিজস্ব তহবিলের বরাদ্দ থেকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে যাওয়ার প্রধান রাস্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেলিভারি রুম, অপারেশন থিয়েটার, পুরুষ ও মহিলা ওয়ার্ড এ সোলার প্যানেল উদ্বোধন করা হয় । এসময় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয় ।
এসময় উপস্থিত থেকে রাস্তা ও সোলার প্যানেল উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের (মহিলা) ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ডাঃ ইমতিয়াজ প্রমুখ ।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed