Main Menu

সুনামগঞ্জে হামলায় নিহত ১ আহত ১০

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জ-দিরাই উপজেলার মধ্যবর্তী ভছার হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

এলাকাবাসী সূত্রে ও নিহত আব্দুল হান্নানের পুত্র জনান, ভছার বিল জলমহালে অবাদে মাছ ধরতে বাঁধা দিয়ে শুক্রবার দিবাগত রাতে তান্ডব চালায় দিরাই উপজেলার আ’লীগের সাংগঠনিক সম্পাদক খাগাউড়া এলাকার অভিরাম তালুকদারের লোকজন। তাদের দেশীয় অস্ত্রের তান্ডবে প্রতিবেশী গ্রামের আব্দুল হান্নান (রাষ্ট্র মিয়া) সহ নৌকায় থাকা সকল জেলে আহত হন। আহতদের মধ্যে আব্দুল হান্নান কে আটক করে নিয়ে যায় হামলাকারীরা। ঘটনার পর থেকে রাত ব্যাপী অনেক চেষ্টা করেও আ: হান্নান কে উদ্ধার করতে পানেনি তার স্বজনরা। শনিবার বিকেলে হাওরে আ: হান্নান (রাষ্ট্র মিয়া) এর ভাসমান লাশ দেখতে পায় সেচনি গ্রামের লোকজন। এর পর পুলিশ কে খবর দিলে জামালগঞ্জ থানার পুলিশ হাওর থেকে ভাসমান লাশ উদ্ধার করে।

এদিকে, ঘটনাকে ভিন্ন খাতে নিতে কৌশলে তান্ডব কারীদের কয়েকজন কে আহত দেখিয়ে শুক্রবার রাতে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অনেক নাটকীয়তার পর শনিবার বিকেলে আ: হান্নান (রাষ্ট্র মিয়া) এর লাশ হাওরে ভেসে উঠার সংবাদ পেয়ে ভর্তিকৃতরা হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দিরাই হাসপাতালে গিয়ে কাউকে না পেয়ে ফিরে আসে।
দিরাই থানা পুলিশ শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দিরাই উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদারের দিরাইস্থ মজলিজ পুর বাসায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে বাকীরা পালিয়ে যায়।

আটককৃতরা হচ্ছে নিখিল চন্দ্র তালুকদার, সুজন তালুকদার, ভূপতি তালকদার, যোগেন্দ্র তালুকদার, নিখিল চন্দ্র তালুকদার। ঘটনাস্থল দিরাই উপজেলার খাগাউড়া গ্রাম থেকে দিরাই ও জামালগঞ্জ থানার পুলিশ অরুণ দাশ নামের আরো একজন কে আটক করে।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল হাসেম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ রির্পোট লিখা পর্যন্ত তিনি ও দিরাই থানা পুলিশ ঘটনা স্থলে অবস্থান করছেন বলে জানান। দিরাই থানার অফিসার ইনচার্জ মো: গোলাম মোস্তফা বলেন, দিরাই উপজেলা সদর থেকে ৪ জন ও কাগাউরা থেকে ১ জনকে জিঞ্জাসাবাদের জন্য আটক করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed