Main Menu

নবীগঞ্জে ব্রীজ ঝুঁকিপূর্ণ, সংস্কারের দাবি

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় গোপলার বাজার- ডেবনা সড়কের মধ্যস্থানে প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া’র বাড়ির সামনের ব্রীজটি মরণ ফাঁদে পরিনত হয়েছে । যান চলাচল ও জনসাধারণের জন্য ব্রীজটি মারাত্মক ঝুকিঁপূর্ণ হয়ে দাড়িয়েছে । যে কোনো সময় ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা। ঝুুঁকিপূর্ণ ব্রীজ থাকায় দীর্ঘদিন ধরে এ সড়কে বন্ধ রয়েছে যান চলাচল । প্রতিদিন গোপলার বাজার টু ডেবনা ব্রীজের এই সড়কটি কুর্শি ও দেবপাড়া ইউনিয়নের স্কুল,মাদ্রাসা,কলেজে পড়ুয়া শিক্ষার্থীসহ হাজারও মানুষ চলাচলের এক মাত্র মাধ্যম। ব্রীজের প্রায় অধিকাংশ অংশ ভেঙ্গে যাওয়ার ফলে জন দুর্ভোগ চরমে । তাই জনস্বার্থে ওই ব্রীজটি সংস্কারে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

 

Share





Related News

Comments are Closed