সিলেটে গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সুবিদবাজার থেকে লিজা বেগম (২৩) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতের কোন এক সময় সুবিদবাজারের কর্নার ভিউয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
গৃহবধু লিজা বেগম বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের তমসির আলীর মেয়ে। গত আগস্ট মাসে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাটবন গ্রামের আমেরিকা প্রবাসী মাহতাব উদ্দিনের সাথে তার বিয়ে হয়। বিয়ের একমাস পর মাহতাব আমেরিকা চলে যান। এরপর থেকে লিজা মাহতাবের পরিবারের সাথে নগরীর সুবিদবাজারস্থ কর্নার ভিউয়ের ৭ম তলার ফ্লাটে বসবাস করতো। মাহতাব এর আগে আরেকটি বিয়ে করে।
সূত্র জানায়, প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে বিয়ে করলেও এখন লিজাকে ডিভোর্স লেটারে স্বাক্ষর করতে চাপ দিচ্ছে মাহতাব। এই চাপ সহ্য করতে না পেরে লিজা আত্বহত্যা করেছে বলে সূত্রটি জানায়।
তবে, লিজার মামা ইকবাল আহমদ জানান, লিজাকে তার শশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল হোসেন বলেন, ঘটনাটি হত্যা না আত্বহত্যা তা পোস্টমোর্টেম রিপোর্ট পেলে জানা যাবে। লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখনো মামলা হয়নি।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed