পাঁচবিবিতে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে মার্কেট-অফিস নির্মাণ
মোঃ অালী হাসান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবির শালাইপুর এলাকায় জলাবদ্ধতায় মাঠের ফসল নস্ট হচ্ছে। প্রতিবাদে এলাকার কৃষকরা ফুসে উঠছে। শালাইপুর এলাকায় ফসলের মাঠের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে মার্কেট ও অফিস নির্মাণ করা হচ্ছে। এতে প্রায় ৩ হাজার বিঘা জমির আমন ধান ঘরে তুলতে পারছেন না কৃষক। অনিশ্চিত হয়ে পড়েছে চলতি মৌসুমের রবি শষ্যের ভবিষ্যৎ। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।
উপজেলার কুসুম্বা ইউনিয়নের শালাইপুর মাঠের চতুরপার্শ্বের পাঁচুইল, দীঘিরপাড়, বড়পুকুরিয়া, ঢাকারপাড়া ও শালাইপুর গ্রামের শতাধিক কৃষক অভিযোগে বলেন,
শালাইপুর বাজার হতে হরেন্দা মোড় সড়কের উত্তর ও দক্ষিন পাশের দুইটি সরকারি নালা দিয়ে দীর্ঘদিন যাবৎ ৭টি গ্রামের বৃষ্টির পানি প্রবাহিত হচ্ছে। তারা অভিযোগ করে বলেন, ১৯৯৫ সালের বন্যার পর তৎকালীন সরকারের অনুদান ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতায় ও স্থানীয় ইউপি চেয়ারম্যান পানি নিষ্কাশনের জন্য নালা সংস্কার করেন। বর্তমানে পল্লীবিদ্যুৎ সাব-জোন কেন্দ্র ও স্থানীয় প্রভাবশালী আফজাল হোসেন মার্কেট নির্মাণ করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছে। ফলে সৃষ্টি হয়েছে ফসলের মাঠে জলাবদ্ধতা। এতে কৃষকেরা হতাশায় আছেন ধান কাটা এবং রবি ফসল নিয়ে। দীর্ঘদিন বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও প্রতিকার না পেয়ে এলাকার শতাধিক প্রান্তীক কৃষক পাকা রাস্তায় বসে প্রতিবাদ করেছেন।
এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আগামী মাসিক সভায় আলোচনা করে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আব্দুর রউফের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, এ বিষয়টি আমার জানা নেই। আমি নতুন যোগদান করেছি।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed