কমলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রসাশন ও উপজেলা যুব উন্ন্য়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও ঋণ বিতরন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বুধবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। আলোচনায় অংশ নেন রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: সানোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার আব্দুল মালেক, সিতাংশু পাল রতন, যুব সমিতির তাসফিয়া খানম তিসা, কয়েছ রাসেল প্রমুখ। অনুষ্ঠানে ২ জন প্রশিক্ষিত যুবককে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা ঋণ বিতরন ও তিলকপুর মণিপুরী মহিলা উন্নয়ন সংস্থাকে নগদ ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষিত বেকার যুবক-যুবতীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed