Main Menu

কমলগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়া নারীর পরিচয় মিলেছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে রেলের লেভেল ক্রসিং এলাকায় আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়া অজ্ঞাত পরিচয়ের নারীর পরিচয় পাওয়া গেছে।
জানা যায়, ট্রেনের নিচে কাটা পড়া মহিলাটি কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব আধকানী এলাকার মেরাব উল্ল্যার স্ত্রী ৬ সন্তানের জননী জরিনা বেগম (৪৮)। তিনি গত বৃহস্পতিবার সকালে স্বামীর সাথে ঝগড়া করে বাড়ী থেকে বের হয়ে যান। ঘটনার একদিন পর গত শুক্রবার সকাল সাড়ে ৯ টায় গোপালনগর এলাকায় রেলের লেভের ক্রসিং-এ ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের নারী (৪৮) এর মৃত্যুর একদিনের পর তার পরিচয় পাওয়া গেল।
শ্রীমঙ্গলস্থ রেলওয়ে থানা পুলিশ লাশটি শুক্রবার উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed