Main Menu

ফেঞ্চুগঞ্জে নিটল টাটা স্টক ইয়ার্ডের উদ্বোধন ও গ্রাহক সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী বলেছেন, ফেঞ্চুগঞ্জ এলাকা বিদ্যুৎ, সারখানা তথা বাংলাদেশের অন্যতম একটি শিল্পোন্নত এলাকা। এখানে নিটল টাটা স্টক ইয়ার্ডের প্রতিষ্ঠা করে নিটল-নিলয় গ্রæপ এলাকাকে আরো সমৃদ্ধশালী করার যে চেষ্ঠা করছে তা ফেঞ্চুগঞ্জবাসী গুরুত্বের সাথে মূল্যায়ন করবে। পাশাপাশি এটি শিল্প এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে মাইলফলক হিসেবে ভূমিকা পালন করবে।
শনিবার নিটল মটরস লিমিটেড ও জালালাবাদ মটরস-এর যৌথ উদ্যোগে ফেঞ্চুগঞ্জ নিটল টাটা স্টক ইয়ার্ডের উদ্বোধন ও গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিটল-নিলয় গ্রæপের চেয়ারম্যান এবং এফবিসিসিআই-এর সাবেক সভাপতি মাতলুব আহমাদের সভাপতিত্বে আয়োজিত গ্রাহক সমাবশে অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীর আহমদ জীমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিটল-নিলয় গ্রæপের ডিরেক্টর সালেহ আহমদ ফারুকী, সি.ই. ও মোস্তাক আহমদ, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এহতেশামুল হক চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিজকিল গুলজার, আব্দুর রহমান। এদিকে সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে টাটা গাড়ির মেলা এবং গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। এখানে ও নিটল মটরস লিমিটেড ও জালালাবাদ মটরস-এর যৌথ উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, নিটল-নিলয় গ্রæপের প্রডাক্ট ম্যানেজার তানভীর হাসান। অনুষ্ঠানে নিটল-নিলয় গ্রæপের চেয়ারম্যান মাতলুব আহমাদ গ্রাহকদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যার সমাধানের ব্যাপারে পরামর্শ প্রদান করেন। এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এহতেশামুল হক চৌধুরী।

 

Share





Related News

Comments are Closed