সিলেটে বিপিএলের টিকিট বিক্রি শুরু ৩১ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিট বিক্রি শুরু হবে ৩১ অক্টোবর থেকে। চলবে ৩ নভেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম চৌধুরী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
তিনি বলেন, আগামী ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম টিকেট কাউন্টারে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। একজন সর্বোচ্চ দুটি টিকিট কিনতে পারবেন। এছাড়া ইউসিবি ব্যাংক থেকেও টিকিট সংগ্রহ করা যাবে।
গ্যালারি ভেদে টিকিটের দাম ২০০ টাকা থেকে দুই হাজার টাকা ধার্য করা হয়েছে। গ্রাউন্ড গ্যালারি দুই হাজার টাকা, ওয়েস্টার ৩০০ টাকা, গ্রিন গ্যালারি ৪০০ টাকা এবং নরদান গ্যালারির টিকিট ২০০ টাকা করে রাখা হবে।
মতবিনিময়ে আরো জানানো হয়, বিপিএল উদ্বোধনের আগে সিলেট নগরীতে আনন্দ র্যালি হবে। এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় আলোকসজ্জা করা হবে।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed