গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও তিনজন।
নিহতরা হলো- উপজেলার ডোয়াইবাড়ী (নার্সারি মাঠ) গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সিয়াম (১২) এবং নজরুল ইসলামের ছেলে শিহাব (১২)।
নিহত দুজনই ডোয়াইবাড়ী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। আহতদের পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুর দেড়টায় শ্রীপুর-রাজাবাড়ী সড়কের শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ওসি (অপারেশন) হেলাল উদ্দিন জানান, মডেল টেস্ট পরীক্ষা শেষে অটোরিকশায় করে শ্রীপুর থেকে বাড়ি ফিরছিল তারা।
তাদের বহনকারী অটোরিকশাটি শাহজাহানপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গরু বহনকারী টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিয়াম ও শিহাব নিহত হয়।
স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। টমটমের চালক ও সহকারী পালিয়ে গেছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed