শাহী ঈদগাহে কার চাপায় বৃদ্ধা নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শাহী ঈদগাহে প্রাইভেট কার চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। তার নাম আনোয়ারা খাতুন (৫৫)। তিনি নগরীর কাজীটুলা এলাকার বদিকোনার মৃত লাল মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি বালুচর এলাকায় ভাড়া বাসায় একা বসবাস করতেন। তিনি বিভিন্ন বাসায় ছোট ছেলেমেয়েদের আরবী পড়াতেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি এলাকায় আনোয়ারা হুজুর নামেই পরিচিত ছিলেন।
স্থানীয়রা জানান- বন্ধুর কার এনে ড্রাইভিং শিখাচ্ছিলেন কিবরিয়া নামের এক চালক। সন্ধ্যে সাড়ে ৫টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারি আনোয়ারাকে চাপা দেয়। পরে তাকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় চালক কিবরিয়াসহ আরো ৪জন আহত হয়েছেন। স্থানীয়রা কিবরিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ৫টার দিকে শাহী ঈদগাহ এলাকার একটি বাসায় আরবী পড়ানোর জন্য যাওয়ার পথে প্রাইভেট কারটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
Related News
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান, নিত্যপণ্যের দাম কমানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশেরRead More



Comments are Closed