Main Menu

রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবীতে খেলাফত আন্দোলনের মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের উপর মিয়ানমার সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাস বিশ^ ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম বর্বরতা। এই বর্বরতা বন্ধে মিয়ানমারে অর্থনৈতিক অবরোধ ও সামরিক অভিযান চালাতে হবে। তিনি বলেন, রোহিঙ্গা মুসলমানগণ জন্মসূত্রে সে দেশের নাগরিক। তাদের পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা এবং সকল নাগরিক অধিকার দিয়ে ফিরিয়ে নিতে হবে। রোহিঙ্গাদের শিক্ষা, চিকিৎসা, চাকুরী সহ সকল সাংবিধানিক অধিকার দিতে হবে। অন্যথায় জিহাদ করে হলেও আরাকানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।
২৩ অক্টোবার সোমবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে বাংলাদেশ খেলাফত আন্দোলন সিলেট জেলা শাখার উদ্যোগে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবীতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ খেলাফত আন্দোলন সিলেট জেলা আমীর মাওলানা শায়খ নাসির উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, কেন্দ্রীয় নেতা মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, সিলেট জেলা নেতা মাওলানা মুহিউল ইসলাম চৌধুরী মনসুর, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ইমরান আহমদ ছাতকী, মাওলানা হাসান আহমদ প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নিষ্ক্রিয় ভ‚মিকার নিন্দা জানিয়ে বলেন, জাতিসংঘ ইন্দোনেশিয়া ভাগ করে পূর্বতিমুর এবং সুদান ভাগ করে খ্রিস্টান্দের জন্য পৃথক রাষ্ট্র দক্ষিণ সুদান তৈরী করে। সেই জাতিসংঘের উচিত শতবছর যাবৎ নির্যাতিত রোহিঙ্গাদের পৃথক রাষ্ট্র আরাকান গঠনে বলিষ্ঠ ভ‚মিকা রাখা। স্বাধীন রাষ্ট্র ছাড়া রোহিঙ্গাদের অধিকার আদায় হবে না।
সভাপতির বক্তব্যে জেলা আমীর মাওলানা শায়খ নাসির উদ্দিন মায়ানমারে রোহিঙ্গা মুসলিম নির্যাতন ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অনতিবিলম্বে গণহত্যা বন্ধ করার জোর দাবী জানান। বিশ^ মানচিত্রে নিষ্ঠুরতম ও রাক্ষুসে নারী অং সান সুচির শান্তিতে নোবেল পুরস্কার বাতিল করতে হবে। বার্মার থেকে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী কয়েক লক্ষ নির্যাতিত রোহিঙ্গাদের নিজ নিজ বাড়ীতে ফিরিয়ে নেয়ার আহবান জানান।

Share





Related News

Comments are Closed