সিলেটে পুলিশের আইনশৃঙ্খলা সভায় আইজিপি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা শনিবার বিকেলে নগরীর নাইওরপুলস্থ মহানগর পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, বিপিএম পিপিএিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রবাসীদের সার্বিক সহযোগিতা, মাদক নিয়ন্ত্রনে কার্যকর পদক্ষেপ, পেশাগত দক্ষতা ও পুলিশের ভাবমর্যাদা বৃদ্ধি, স্থাপনা সংক্রান্ত নির্দেশিকার বাস্তবায়ন, রেশন ব্যবস্থাপনা, ওয়ানস্টপ পেনশন সার্ভিস বাস্তবায়ন বিষয়ে গুরুত্বারোপ করেন।
এছাড়া সিলেট মহানগরীর ও রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলায় সন্তুষ্টি প্রকাশ করেন। সেই সাথে পুলিশের ভাবমূর্তি বৃদ্ধির লক্ষ্যে পুলিশকে জনবান্ধব হিসেবে কাজ করার উপর গুরুত্বারোপসহ যে সব এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লোকজন দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়, সে সব এলাকার দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধারের পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান করেন।
সভায় মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া এবং সিলেট রেঞ্জ ডিআইজি মোঃ কামরুল আহসান বিপিএম স্ব-স্ব অধিক্ষেত্র সম্পর্কে সংক্ষিপ্তভাবে আইজিপিকে অবগত করেন। সভায় মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ ও সিলেট রেঞ্জের চার জেলার পুলিশ সুপার, র্যাব-৯ এবং এপিবিএন এর কমান্ডার, টুরিষ্ট পুলিশ ও পিবিআইয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed