প্রশ্ন ফাঁসে ছাত্রলীগ থেকে কেন্দ্রীয় নেতা রানা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক মহিউদ্দিন রানাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা।
এর আগে ছাত্রলীগের এই কেন্দ্রীয় নেতাকে বৃহস্পতিবার দিনগত রাত তিনটার দিকে সিআইডি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শহীদুল্লাহ হলে তার নিজ কক্ষ থেকে ডিভাইসসহ আটক করে।
তার কাছ থেকে জব্দ করা প্রশ্ন ফাঁসের বিভিন্ন অডিও, ভিডিও ক্লিপস সিআইডির হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
রানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১১-২০১২ সেশনের শিক্ষার্থী। তিনি ছাড়াও ১৪ জনকে আটক করা হয়েছে।
এদিকে, শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) মোল্লা নজরুল ইসলাম এক ব্রিফিংয়ে জানিয়েছেন, একটি বিশেষ কমিউনিকেশনস ডিভাইসের মাধ্যমে প্রশ্নের সমাধান দেওয়ার জন্য ৫ লাখ টাকার চুক্তি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১১-২০১২ সেশনের শিক্ষার্থী মহিউদ্দিন রানা। তার সহযোগী হিসেবে ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়নের ২০১৪-২০১৫ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ মামুন।
তিনি জানান, জালিয়াতির ঘটনায় আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছেন।
Related News
সাভার ও আশুলিয়ায় শতাধিক গার্মেন্ট কারখানায় ছুটি, গাড়িতে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আবারও উত্তাল ঢাকার সাভারRead More
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More




Comments are Closed