সিলেটে হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মায়ানমারে রোহিঙ্গা মুসলিম নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে ২০ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা নগরীর কোর্ট পয়েন্টে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের সভাপতি ও আয়কর আইনজীবী প্রভাষক শংকু রাণী সরকার লিলি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মলয় কান্তি দাসের যৌথ পরিচালনায় মানবন্ধনে প্রধান অতিথির সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান এস.এম হুমায়ুন কবির। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি অধ্যাপক অপূর্ব কান্তি তালুকদার, বিভাগীয় সহ সভাপতি শিব্বির আহমদ, সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার সিলেট জেলা সভাপতি জাবেদুল ইসলাম দিদার, সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সাংগঠনিক সম্পাদক অতুল চন্দ্র নাথ, মহিলা বিষয়ক সম্পাদক শিপা রাণী সরকার, সহ মহিলা বিষয়ক সম্পাদক পারমিতা আক্তার শাম্মি, অর্থ সম্পাদক মোঃ কামরুজ্জামান, প্রচার সম্পাদক সাজেদ আহমদ, সহ প্রচার সম্পাদক মাসুদ আহমদ, দপ্তর সম্পাদক আল ইমরান, কার্যকরী সদস্য মোঃ কামাল উদ্দিন, সদস্য সাজন মিয়া, বচ্ছন মিয়া, জুম্মান আহমদ রনি, বাবরুল ইসলাম বাবুল, সুকেশ সরকার, নিলুফা বেগম, ওয়ারিদ আহমদ, কায়েছ আহমদ, জেলা সভাপতি মাহবুব আহমদ, সাধারণ সম্পাদক মোস্তফা উল্লাহ, সদস্য সুকেশ চন্দ্র সরকার, কানাইঘাট উপজেলা সভাপতি সিরাজুল হক, শাহপরান থানা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ রমিজ উদ্দিন, গাজী মাওলানা সিরাজুল ইসলাম সুরকী প্রমুখ।
বক্তারা মায়ানমারে রোহিঙ্গা মুসলিম নির্যাতন ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অনতিবিলম্বে গণহত্যা বন্ধ করার জোর দাবী জানান। বিশ^ মানচিত্রে নিষ্ঠুরতম ও রাক্ষুসে নারী অং সান সুচির শান্তিতে নোবেল পুরস্কার বাতিল করতে হবে। বার্মা থেকে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী কয়েক লক্ষ নির্যাতিত রোহিঙ্গাদের নিজ নিজ বাড়ীতে ফিরিয়ে নেয়ার আহবান জানান।
Related News
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান, নিত্যপণ্যের দাম কমানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশেরRead More



Comments are Closed