ধোপাজান নদীতে ১৫টি সেলু মেশিন ও ৭টি নৌকা জব্দ
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও সদর উপজেলার ধোপাজান চলতি নদীতে অভিযান চালিয়ে ১৫টি সেলুমেশিন ও ৭টি নৌকা জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত জেলা পুলিশ সুপার বরকতুল্লাহর নেতৃত্বে প্রায় ৪০ জন পুলিশের একটি বিশেষ টহল নদীতে উক্ত অভিযান পরিচালনা করে।
অভিযানের ব্যাপারে সুনামগঞ্জ সদর থানা ওসি মোঃ শহীদুল্লাহ বলেন, এলাকার একটি চিহ্নিত বালিদস্যু সিন্ডিকেট ধোপাজান নদীতে ড্রেজার ও সেলু মেশিন দিয়ে বালি উত্তোলন করায় হাজার হাজার একর ফসলি জমিসহ হাটবাজার বসতবাড়ী নদীগর্ভে বিলীন হয়ে পরিবেশের অপূরনীয় ক্ষতিসাধনের প্রেক্ষিতে স্থানীয় জনগনের আবেদনের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশে ঐ অভিযান পরিচালনা করা হয়।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed