Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে কুরিয়ার সার্ভিসের একটি কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে রিক সূত্রধর (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (৩ জুন) দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী এলাকার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিক সূত্রধর ওই এলাকার নান্টু সূত্রধরের ছেলে। স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রিক স্বজনদের সঙ্গে সড়কের পাশে অবস্থান করছিল। একপর্যায়ে সে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা মেট্রো-ম (১১-৮৭৭৬) নম্বরের ‘STEAD FAST’ কুরিয়ার সার্ভিসের একটি কাভার ভ্যান তাকে চাপা দেয়। এতে সে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর কাভারRead More


ভারতে হোটেলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন এ ঘটনায়। সেইসঙ্গে অন্তত ৪০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। আশেপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে তাদেরকে। বুধবার (৩ জুন) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে দিল্লির মালভিয়া নগরে অবস্থিত মিকাসা হোটেলে এ অগ্নিকাণ্ড ঘটে। হোটেলের পাঁচতলা ভবনের বেজমেন্টে থাকা রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভির। ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, হোটেলটিতে বহু মানুষ অবস্থান করছিলেন অগ্নিকাণ্ডের সময়, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। তাদের অনেকেই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। আগুন থেকে বাঁচতেRead More


বেড়ে গেল বিদ্যুতের দাম 

বৈশাখী নিউজ ডেস্ক: নানা জল্পনা-কল্পনার পর অবশেষে এবার দেশে বেড়ে গেল বিদ্যুতের দাম। বুধবার (৩ জুন) বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য গত ১ জুন থেকে কার্যকর হবে বলে জানানো হয়। নতুন ঘোষণা অনুযায়ী, এবার পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ বেড়ে গেছে বিদ্যুতের দাম। নতুন ঘোষণায় পাইকারি বিদ্যুতের দাম ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বৃদ্ধি করে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। এছাড়া খুচরো পর্যায়ের ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়েRead More


সাংবাদিক আব্দুল হামিদ মানিককে দেখতে গেলেন জামায়াত আমীর

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের প্রথিতযশা সাংবাদিক, দৈনিক সিলেটের ডাক পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক জালালাবাদের সাবেক নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিককে দেখতে তাঁর বাসায় গিয়েছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান এমপি। তিনি মঙ্গলবার (২ জুন) প্রবীণ সাংবাদিক আব্দুল হামিদ মানিককে দেখতে তাঁর দরগামহল্লাস্থ বাসায় গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থ্যতা কামনা করে মোনাজাত করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও কেন্দ্রীয় প্রচার মিডিয়া সেক্রেটারী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেটRead More


হুইপের আশ্বাসে স্থগিত সিলেট-হবিগঞ্জ সড়কের পরিবহণ ধর্মঘট

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-হবিগঞ্জ সড়কে বুধবার (৩ জুন) থেকে শুরু হতে যাওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জিকে গউছের আশ্বাসের পর মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয় জেলা পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। তবে রুটসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কে বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন পরিবহন মালিকেরা। পরিবহন নেতারা জানিয়েছেন, আগামী ১২ জুন পর্যন্ত ধর্মঘট স্থগিত থাকবে। এর মধ্যে সমস্যার সমাধান না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। জেলা পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সদস্যসচিব আবু মঈন চৌধুরী সোহেল মঙ্গলবার সন্ধ্যায় বলেন, “জাতীয় সংসদেরRead More


ফেঞ্চুগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় হাওরের পানিতে ডুবে মাহিয়া জান্নাত মারজিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের বাঘমারা (পূর্বপাড়া) এলাকার বাঘমারা হাল হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিয়া জান্নাত মারজিয়া ছত্তিশ গ্রামের হায়দার মিয়ার কন্যা। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মে শিশুটি তার মা, বড় ভাই ও বড় বোনের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে সে বড় ভাই, বড় বোন ও মামার সঙ্গে একটি ছোট কাঠের নৌকায় হাওরের পানিতে খেলছিল। একপর্যায়ে তাদের মা খাবারের জন্য ডাক দিলে বড় ভাই নৌকাটিRead More


হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নারী পুরুষসহ আহত ৫০

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে সালিশের বৈঠকে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার খরকি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের কালাকারীর ছেলে আহমদের মালিকানাধীন ঢাকার একটি ফার্নিচার দোকান থেকে ঈদের আগে মুর্শেদ কামালের ছেলে তোফাজ্জল (৩৫) কিছু টাকা নিয়ে যান। পরে ওই টাকা লেনদেনকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিরোধ মীমাংসার লক্ষ্যে মঙ্গলবার বিকেলে খরকি গ্রামে একটি সালিশ বসে। বিচার চলাকালে এক পক্ষ মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলেRead More


চট্টগ্রামে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলআরোহী বাবা-ছেলে নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলীর নতুন ব্রিজ এলাকায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেলআরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) সকালে কর্ণফুলী নতুন ব্রিজের প্রথম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ বাকের এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জীব বিজ্ঞান বিভাগের শিক্ষক বিধান মল্লিক (৪৭) এবং তার বাবা দুর্গাপদ মল্লিক (৭৫)। তাদের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন ব্রিজ থেকে মোটরসাইকেলযোগে বিধান মল্লিক এবং তার বাবা গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে নতুন ব্রিজের প্রথমRead More


৯৯টি দেশের ভোটে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ

বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন তিনি। নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বিপক্ষে প্রতিদ্বন্ধিতা করেন সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস। জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে ৯৯টি দেশ বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমানকে ভোট দেয়। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াসকে ভোট দেয় ৯১টি দেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদটি মূলত কূটনৈতিক নেতৃত্ব, বৈশ্বিক ঐকমত্য গঠন এবং আন্তর্জাতিক ইস্যুতে মধ্যস্থতামূলক ভূমিকার প্রতীক। বাংলাদেশ প্রায় ৪০ বছর পর আবারRead More


বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্র্যাক অফিসের বাবুর্চির মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ব্র্যাক অফিসের এক বাবুর্চি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। সোমবার (১ জুন) রাতে উপজেলার চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত ব্র্যাক অফিসে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাসেম (৪৬) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল আলী ওরফে কদু মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ওই ব্র্যাক অফিসে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অফিস ভবনের ছাদে থাকা একটি বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎ লিকেজ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত ওই লাইনের সংস্পর্শে এসে আব্দুল হাসেম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেRead More


Manual1 Ad Code
Manual8 Ad Code