Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। পৃথক সিদ্ধান্তে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বুধবার (১৮ মার্চ) সিলেট মহানগর ছাত্রদলের এক নেতাকে বহিষ্কারের অনুমোদন দেন মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান। বিষয়টি নিশ্চিত করেন মহানগর ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক খায়রুল হুদা আকিব। বহিষ্কারাদেশে বলা হয়, নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক সুহেল আহমদ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে। একইRead More


মৌলভীবাজারে একদিন আগেই ঈদ উদযাপন

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে পবিত্র ঈদুল ফিতরের নামাজ একদিন আগেই আদায় করেছেন শতাধিক নারী-পুরুষ। শুক্রবার (২০ মার্চ) সকাল ৭টায় শহরের সার্কিট হাউস এলাকার একটি বাড়ির আঙিনায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে মৌলভীবাজারের বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকে আগত মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ঈদের জামাতে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে নয়, বরং কোরআন ও হাদিসের আলোকে তারা এ দিন ঈদ উদযাপন করেন। আয়োজকদের দাবি, প্রায় দুই দশক ধরেRead More


পবিত্র জুমাতুল বিদা আজ

বৈশাখী নিউজ ডেস্ক: জুমাতুল বিদার মধ্য দিয়ে মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানানো হয়। দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতময়। আজ সেই পবিত্র জুমাতুল বিদা। প্রতিবছরের মতো এবারও ধর্মপ্রাণ মুসল্লিরা শুক্রবার (২০ মার্চ) জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করবেন। এমনিতেই মুসলমানদের কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা অধিক। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজান মাসের শুক্রবারের দিনগুলোর মর্যাদা আরও অধিকতর। রমজানকে বিদায় সম্ভাষণ জানানোর শেষ জুমাবারটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিন ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশেরRead More


সিলেট মহানগর ছাত্রদল নেতা সুহেল আহমদ বহিষ্কার

বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট মহানগর ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক খায়রুল হুদা আকিব। বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক সুহেল আহমদ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে নেতাকর্মীদের সুহেল আহমদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশRead More


সুনামগঞ্জে মহিষ চুরি করে জবাই, মাংস নিয়ে উধাও চোর

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে রাতের আঁধারে একটি মহিষ চুরি করে জবাইয়ের পর মাংস নিয়ে গেছে চোরেরা। ঘটনাস্থলে মাথা ও চামড়া ফেলে রেখে যায় তারা। বুধবার (১৮ মার্চ) রাতে উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের শরীফপুর গ্রামের করচ বাগানের দক্ষিণে হালির হাওরপাড়ে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাগুয়া গ্রামের কৃষক তারা মিয়ার একটি মহিষ রাতে চুরি হয়ে যায়। সকালে মহিষটি খুঁজতে গিয়ে তিনি বিভিন্ন এলাকায় আত্মীয়-স্বজনকে জানান। একপর্যায়ে খবর পান, পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের কাছে একটি মহিষRead More


দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (২০ মার্চ) পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার (২১ মার্চ) দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ব্রিফিংয়ে তিনি জানান, বৃহস্পতিবার দেশের আকাশে কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার দেশে ৩০ রমজান পূর্ণ হবে এবং শনিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। এর আগে বুধবার (১৮ মার্চ) চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবসহRead More


সুনামগঞ্জে ধান খেত থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের ৫ ঘণ্টা পর ধান খেত থেকে এক শিশুর মরদেহে উদ্ধার করা হয়েছে। নিহত ওই শিশুর নাম আব্দুল্লাহ আল মামুন (৭)। সে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের গোপালপুর-শ্রীনাথপুর গ্রামের দক্ষিণ কোরিয়া প্রবাসী মোস্তাক আহমেদের বড় ছেলে। স্থানীয় আমবাড়ি বাজার এলাকার আল হারামাইন একাডেমির দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল মামুন। বুধবার (১৮ মার্চ) বিকেলে বাড়ির সামনের বোরো ধান খেত থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। নিহত শিশু মামুনের মাথার পেছেনে, ঘাড়ে ও পিটে রক্তাক্ত ক্ষত চিহ্ন রয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ছাতক-দোয়ারাবাজারRead More


দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম পুনরায় বড় পরিমাণে কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৬ ঘণ্টার ব্যবধানে ভরিতে ৭,৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমার ফলে নতুন দাম কার্যকর করা হয়েছে। নতুন মূল্য বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে প্রযোজ্য হবে। নতুন দামের ভিত্তিতে বাজারে প্রতি ভরিতে স্বর্ণের দাম: ২২ ক্যারেট: ২ লাখ ৫৪,৬২৫ টাকা, ২১ ক্যারেট: ২ লাখRead More


বিদ্যুৎ সাশ্রয়ে জরুরী নির্দেশনা: ছাদে বসাতে হবে সোলার প্যানেল

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করতে সরকারি দপ্তরগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এতে প্রচলিত বৈদ্যুতিক সরঞ্জামের পরিবর্তে এলইডি লাইট ও ইনভার্টার প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ‘বিদ্যুৎ সাশ্রয়ের অঙ্গীকার, আলোকিত হোক সকল পরিবার’ প্রতিপাদ্যে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পিডিবি জানায়, বিদ্যুৎ ব্যবহারে দক্ষতা বৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। লাইটিং ব্যবস্থায় সিএফএলের বদলে এলইডি লাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, যা তুলনামূলক কম বিদ্যুৎ খরচ করে বেশি আলো দেয়। নির্দেশনায় বলা হয়েছে,Read More


মৌলভীবাজারে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রায়হান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) বিকালে সদর উপজেলার সরকার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সদর উপজেলার শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই শিপু কুমার দাশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। জানা যায়, উপজেলার মনুমুখ ইউনিয়নের আব্দুল মুমিন গত ২৩ জানুয়ারি তার ছেলে জসিম উদ্দিন ও হোসনা আক্তারকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়- উপজেলার মনুমুখ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রায়হান মিয়াRead More