দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম পুনরায় বড় পরিমাণে কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৬ ঘণ্টার ব্যবধানে ভরিতে ৭,৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমার ফলে নতুন দাম কার্যকর করা হয়েছে। নতুন মূল্য বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে প্রযোজ্য হবে।
নতুন দামের ভিত্তিতে বাজারে প্রতি ভরিতে স্বর্ণের দাম: ২২ ক্যারেট: ২ লাখ ৫৪,৬২৫ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৪৬,৯২৭ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ২,০২০ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৪,৫২১ টাকা।
এর আগে, আজ সকালেই বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল। তখন ভরিতে ৭,৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকায়।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৪৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ২৬ দফায় এবং কমানো হয়েছে ১৯ দফায়।
উল্লেখ্য, ২০২৫ সালে দেশে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি ও ২৯ বার দাম কমানো হয়েছিল।
Related News
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: পরপর দুইবার দাম বাড়ানোর পর এবার স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনRead More
অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রাথমিকভাবে চারটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিতRead More



Comments are Closed