Main Menu

মৌলভীবাজারে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গ্রেফতার

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রায়হান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual4 Ad Code

বুধবার (১৮ মার্চ) বিকালে সদর উপজেলার সরকার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

সদর উপজেলার শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই শিপু কুমার দাশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

জানা যায়, উপজেলার মনুমুখ ইউনিয়নের আব্দুল মুমিন গত ২৩ জানুয়ারি তার ছেলে জসিম উদ্দিন ও হোসনা আক্তারকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

Manual3 Ad Code

মামলায় আসামি করা হয়- উপজেলার মনুমুখ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রায়হান মিয়া (৩৯), মৃত আব্দুল করিমের পুত্র মোস্তাকিম মিয়া (১৯), মোকাদ্দির মিয়া (২১), মৃত আব্দুল হাসিমের পুত্র আহাদ মিয়া (৬০), সিতার মিয়া (৪৫), আব্দুল আহাদের পুত্র বাদশা মিয়া (২৫), শাহজাহান মিয়া (২৩) ও মতিন মিয়ার পুত্র ফাহিম মিয়া (২০)

জানা যায়, এই বিএনপি নেতার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ রয়েছে।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code