সিলেট মহানগর ছাত্রদল নেতা সুহেল আহমদ বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট মহানগর ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক খায়রুল হুদা আকিব।
বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক সুহেল আহমদ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে নেতাকর্মীদের সুহেল আহমদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
Related News
শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবসে “স্মরণে বাউল করিম” অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবস উপলক্ষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখারRead More
মুফাসসিরগণ পথহারা জাতির পথ প্রদর্শক: অ্যাডভোকেট জুবায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলRead More



Comments are Closed