Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

একাত্তরের স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় স্বাধীনতা দিবস

পিযুষ চক্রবর্তী: ১৯৭১ সাল, বাঙালির জাতীয় জীবনে সুখ-দুঃখ ও স্বাধীনতা অর্জনে চিরস্মরণীয়। ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে শুরু হয় স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা সংগ্রাম বাঙালির অস্তিত্ব রক্ষা ও পাকিস্তানী শাসন, শোষণ ও বঞ্চনাসহ নানা নির্যাতন থেকে মুক্ত হওয়ার সংগ্রাম ছিল। ১৯৪৭ সালে দ্বি-জাতি তত্তে¡র বাহানায় পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর বাংলাদেশের নাম পূর্ব বঙ্গ ও পূর্ব পাকিস্তান নামানুসারে পরিচিত হয় এবং পাকিস্তানী শাসক গোষ্ঠীর স্বার্থান্বেষী হীনমন্যতার শিকার হতে হয় নানাভাবে। তৎসময়ে ভুক্তভোগী পূর্ব বঙ্গের মানুষ প্রতিবাদে পাকিস্তানী শাসকদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। ১৯৭১ সালের ৭ মার্চ শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানেRead More


চাঁদা দাবির ফোনালাপ ফাঁস, ছাত্রদলের সভাপতি বহিষ্কার

বৈশাখী নিউজ ডেস্ক: ফেনী সরকারি কলেজ ছাত্রদল সভাপতি নোমানুল হক নোমানের চাঁদা দাবির একটি ফোনালাপ ফাঁস হয়েছে। এ ঘটনার পর তাকে দলটির সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফেনী জেলা শাখার অধীনস্থ ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে ওই কমিটির সিনিয়র সহসভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়াকে ভারপ্রাপ্তRead More


মৌলভীবাজারে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া এলাকায় ট্রেন থেকে পড়ে জুবায়ের আহমেদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে ভানুগাছ রেলওয়ে স্টেশনের ১৬৮ নম্বর ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের আহমেদ কমলগঞ্জ সদর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের বাসিন্দা এবং চোরাগ আলীর ছেলে। জানা গেছে, সকালে স্থানীয়রা শ্রীমঙ্গল-ভানুগাছ রেলপথের মধ্যবর্তী মাগুরছড়া এলাকায় রেললাইনের ব্রিজের নিচে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে শ্রীমঙ্গল জিআরপি থানাকে বিষয়টি অবগত করে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি জুতা ও কিছু খুচরা টাকাRead More


জকিগঞ্জ সীমান্তে ৪৮২৬ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে জকিগঞ্জ উপজেলার লোহারমহল বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সুপরাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে শূন্য লাইন থেকে প্রায় ৩০০ গজ ভেতরে একটি প্রাইভেটকারকে সন্দেহজনক মনে হলে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়। এ সময় গাড়িতে থাকা এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। অভিযানে মোট ৪ হাজার ৮২৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি প্রাইভেটকার,Read More


প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল

বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ১৫ এপ্রিল থেকে দেশের অধিকাংশ জেলায় একযোগে এ পরীক্ষা শুরু হবে। বুধবার (২৫ মার্চ) অধিদপ্তরের জারি করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার এই সূচি নির্ধারণ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলা ছাড়া দেশের অন্যান্য সব জেলায় ১৫ এপ্রিল বুধবার পরীক্ষা শুরু হবে। ঐ দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিটRead More


জৈন্তাপুর অবৈধ বালু উত্তোলন, ১০টি নৌকা ধ্বংস ও জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মিস পলি রানী দেব। অভিযানে অবৈধ বালু উত্তোলনে জড়িত ১০টি নৌকা ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ টাকা। এ সময় এক ব্যক্তিকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানটি পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী পরিচালিত হয়। এতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ সার্বিকRead More


কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জুলাই যোদ্ধা নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক জুলাই যোদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শহরের কবিতাচত্বরে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম কক্সবাজার পৌরসভার ইসুলুর ঘোনার বাসিন্দা শাহ্ আলমের ছেলে। তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ১০টার দিকে কবিতাচত্বর এলাকায় খোরশেদ অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় ও ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার বন্ধু শাহ্ আলম ও সহপাঠীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতRead More


বন্ধুর সঙ্গে চা-বাগানে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ১

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানে ঘুরতে গিয়ে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং অপর একজন পলাতক রয়েছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ বিকেলে ভুক্তভোগী তরুণী তার পরিচিত এক যুবককে সঙ্গে নিয়ে মাধবপুর বাজার থেকে অটোরিক্শা সিএনজি করে সুরমা চা-বাগানে বেড়াতে যান। সন্ধ্যার দিকে তারা বাগানের ভেতরে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় দুই ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে ‘ডাকাত’ বলে ধাওয়া করলে তরুণীর সাথে থাকা যুবক দৌড়ে পালিয়ে যান। অভিযোগে জানা যায়, অভিযুক্তরা তরুণীর মুখ চেপেRead More


বাবার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে নারীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাবার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। দুই সন্তানের জননী ওই নারীর নাম চিনু বেগম (২৮)। তিনি নবীগঞ্জের মিটু মিয়ার স্ত্রী। জানা গেছে, জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব বাড়ি আবাসিক এলাকার একটি পুকুরে গোসল করতে নেমে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে তলিয়ে যাচ্ছিল দেখে স্হানীয় এক ব্যক্তি তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রায় এক মাস আগে দুই সন্তান নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন তিনি। চিনু বেগমের ভাই সিএনজি চালক শাহীন আহমেদ জানান,পানিতে ডুবেRead More


কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৬৬

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় আমাজন এলাকায় একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা ৬৬ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার সময় বিমানে মোট ১২১ জন আরোহী ছিলেন, যাদের বেশিরভাগই সেনাসদস্য। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানান, মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি হারকিউলিস সি-১৩০ মডেলের বিমানটি পুয়ের্তো লেগুইসামো এলাকা থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। পেরু সীমান্তঘেঁষা আমাজন অঞ্চলে সেনা পরিবহনের কাজে বিমানটি ব্যবহার করা হচ্ছিল। দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বিধ্বস্ত স্থানে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। কলম্বিয়া বিমানবাহিনীরRead More