বন্ধুর সঙ্গে চা-বাগানে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানে ঘুরতে গিয়ে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং অপর একজন পলাতক রয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ বিকেলে ভুক্তভোগী তরুণী তার পরিচিত এক যুবককে সঙ্গে নিয়ে মাধবপুর বাজার থেকে অটোরিক্শা সিএনজি করে সুরমা চা-বাগানে বেড়াতে যান। সন্ধ্যার দিকে তারা বাগানের ভেতরে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় দুই ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে ‘ডাকাত’ বলে ধাওয়া করলে তরুণীর সাথে থাকা যুবক দৌড়ে পালিয়ে যান।
অভিযোগে জানা যায়, অভিযুক্তরা তরুণীর মুখ চেপে ধরে জোরপূর্বক চা-বাগানের ভেতরে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে তাকে মারধর করে তার কানে থাকা প্রায় ২৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়া হয়।
একপর্যায়ে ভুক্তভোগীর সঙ্গী পুলিশে খবর দিলে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার করে পুলিশ। এ সময় মো. জসিম মিয়া (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ভুক্তভোগীর স্বর্ণের দুল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপর আসামি মো. শাহীন মিয়া পালিয়ে গেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং পলাতক আসামির পরিচয়ও নিশ্চিত হওয়া গেছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও একাধিক ধর্ষণ মামলা রয়েছে। তদন্তের স্বার্থে তাকে আদালতে পাঠিয়ে জেল হাজতে আটক রাখার আবেদন করা হয়েছে।
Related News
হবিগঞ্জে নিখোঁজের ২১ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী-কুশিয়ারা নদীতে তলিয়ে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর মরিয়ম (২৮)Read More
দুর্গাপূজার নিরাপত্তায় হাবিগঞ্জে এসআরবি-৯-এর বিশেষ নজরদারি
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশRead More



Comments are Closed