জৈন্তাপুর অবৈধ বালু উত্তোলন, ১০টি নৌকা ধ্বংস ও জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মিস পলি রানী দেব। অভিযানে অবৈধ বালু উত্তোলনে জড়িত ১০টি নৌকা ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ টাকা।
এ সময় এক ব্যক্তিকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানটি পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী পরিচালিত হয়। এতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জানান, পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
আগস্ট মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রানহানিRead More
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More



Comments are Closed