মৌলভীবাজারে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া এলাকায় ট্রেন থেকে পড়ে জুবায়ের আহমেদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকালে ভানুগাছ রেলওয়ে স্টেশনের ১৬৮ নম্বর ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের আহমেদ কমলগঞ্জ সদর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের বাসিন্দা এবং চোরাগ আলীর ছেলে।
জানা গেছে, সকালে স্থানীয়রা শ্রীমঙ্গল-ভানুগাছ রেলপথের মধ্যবর্তী মাগুরছড়া এলাকায় রেললাইনের ব্রিজের নিচে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে শ্রীমঙ্গল জিআরপি থানাকে বিষয়টি অবগত করে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি জুতা ও কিছু খুচরা টাকা উদ্ধার করা হয়েছে। নিহতের মুখের ডান পাশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের স্টপেজের দাবিতে মানববন্ধন
Manual7 Ad Code শ্রীমঙ্গল প্রতিনিধি: হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের বিরতিহীন বাস সার্ভিসে শ্রীমঙ্গলে স্টপেজ না থাকায় ভোগান্তিরRead More
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে
Manual3 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা-বাগানের শিবমন্দির প্রাঙ্গণে ৬ দিনব্যাপীRead More



Comments are Closed