বাবার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাবার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। দুই সন্তানের জননী ওই নারীর নাম চিনু বেগম (২৮)। তিনি নবীগঞ্জের মিটু মিয়ার স্ত্রী।
জানা গেছে, জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব বাড়ি আবাসিক এলাকার একটি পুকুরে গোসল করতে নেমে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে তলিয়ে যাচ্ছিল দেখে স্হানীয় এক ব্যক্তি তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রায় এক মাস আগে দুই সন্তান নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন তিনি।
চিনু বেগমের ভাই সিএনজি চালক শাহীন আহমেদ জানান,পানিতে ডুবে বোনের মৃত্যুতে আমরা বাকরুদ্ধ। খবর পেয়ে স্বামী ও তাঁর স্বজনরা এসেছেন। তিনি মৃগীরোগে ভূগছিলেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মো: বদরুদ্দোজা উজ্জ্বল জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
Related News
সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ৩
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে গোষ্ঠীগত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে রুস্তমRead More
দিরাইয়ে ৪ ফার্মেসিকে জরিমানা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে চারRead More



Comments are Closed