Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

দেশের ৫ বিভাগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের পাঁচ বিভাগের ৪৪ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা (১৩ জেলা), খুলনা (১০ জেলা), বরিশাল (৬ জেলা), চট্টগ্রাম (১১ জেলা) ও সিলেট (৪ জেলা) বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এদিকেRead More


দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরি কত?

বৈশাখী নিউজ ডেস্ক: দাম বাড়ানোর ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটেরRead More


ওসমানীনগরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার, চালক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর কদমতলা বাজারে বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে পুলিশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। ওসমানীনগর থানার ওসি মোরশেদুল আলম ভুঁইয়ার নেতৃত্বে চৌকস পুলিশ দল ট্রাকে তল্লাশি চালিয়ে ১৫০ বস্তা অবৈধ জিরা উদ্ধার করে। জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ ৩৫ হাজার টাকা। জিরা বহনকারী ট্রাকের চালক মাঈন উদ্দিন (৩৫)কে আটক করা হয়েছে। তিনি গোয়াইনঘাট উপজেলার পাথনী এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। এছাড়া অপর একজন পলাতক রয়েছে। ওসি ভুঁইয়া জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধেRead More


সুনামগঞ্জে দুই গ্রামে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত ৪০

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলায় পৃথক দুটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। ঘটনাগুলো বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে ছাদিরপুর ও রফিনগর গ্রামে ঘটে। ছাদিরপুরে ধান শুকানোর জায়গা (খলা) নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে হামিদ মিয়া ও হুসেন মিয়ার পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে হুসেন মিয়ার সমর্থক আহাদ নুর গুরুতর আহত হন এবং দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে রফিনগরে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে শফিক মিয়াRead More


আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশ করল তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত দুই সপ্তাহের দ্বিপক্ষীয় ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দিয়েছে ইরান। বুধবার (৮ এপ্রিল) লেবাননে ইসরায়েলি বিমানবাহিনীর ভয়াবহ হামলার প্রতিবাদে এই  সিদ্ধান্ত নেয় দেশটি। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘ফারস নিউজ’ এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে বুধবার সকালে ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছিলেন, তিনি ইরানের বিরুদ্ধে বোমাবর্ষণ ও হামলা দুই সপ্তাহের জন্যRead More


হবিগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে আপন ভাই বোনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের মহল্লায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই মহল্লার লিটন মিয়ার ৬ বছর বয়সি কন্যা সাদিয়া আক্তার ও ৪ বছর বয়সি ছেলে জুবায়েল মিয়া। বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, সাদিয়া ও জুবায়েল তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে বসে খেলাধুলা করছিল। খেলাধুলা করার এক পর্যায়ে অসাবধানতা বশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয়রা আঁচ করতে পেরেRead More


ওসমানীনগরে ওসির বাসার সামনে ছিনতাইয়ের শিকার গৃহবধূ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে মিতা দেব নামের এক গৃহবধু ছিনতাইয়ের শিকার হয়েছেন। ওসমানীনগর থানার ভারপ্রপ্ত কর্মকর্তার বাসার সামনেই এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় দিকে ওসমানীনগর থানার পার্শ্ববর্তী গোয়ালাবাজার ইউপির ইলাশপুর গ্রামের আর কে টাওয়ারের সামনে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। এসময় ছিনতাইকারীরা গৃহবধুর গলায় ধারালো অস্ত্র ধরে একটি স্বর্ণের চেইন ও একজোড়া কানের দোল লুট করে নিয়ে যায়। ছিনতাইয়ের শিকার গৃহবধু মিতা দেব ইলাশপুর গ্রামের প্রমোদ দত্তের মেয়ে ও গোয়ালাবাজারের জননী পাদুকা গৃহের স্বত্তাধীকারী স্বপন দত্তের স্ত্রী। ছিনতাইয়ে শিকার গৃহবধুরRead More


হৃদরোগের ঝুঁকি ৫ বছর আগেই শনাক্ত করবে এআই

প্রযুক্তি ডেস্ক: হৃদযন্ত্র বিকল হওয়ার ঝুঁকি রোগটি দেখা দেওয়ার পাঁচ বছর আগেই শনাক্ত করতে সক্ষম একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল তৈরি করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। বিশ্বজুড়ে ৬ কোটিরও বেশি মানুষ হার্ট ফেইলিউরে আক্রান্ত। এটি এমন একটি অবস্থা, যখন হৃদযন্ত্র শরীরের বিভিন্ন অংশে পর্যাপ্ত রক্ত সঞ্চালন করতে পারে না। বিশেষজ্ঞদের মতে, রোগটি পূর্ণমাত্রায় দেখা দেওয়ার আগেই ঝুঁকি শনাক্ত করা গেলে চিকিৎসায় বড় ধরনের অগ্রগতি সম্ভব হবে। এতে চিকিৎসকেরা রোগীকে আগেভাগেই নিবিড় পর্যবেক্ষণে রাখতে পারবেন, দ্রুত চিকিৎসা শুরু করতে পারবেন, এমনকি অনেক ক্ষেত্রে রোগ প্রতিরোধও করা সম্ভব হতে পারে। অক্সফোর্ডের গবেষকRead More


সিলেটে দুটি বেসরকারি হাসপাতালকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতালকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৭ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ অভিযানে নগরীর লামাবাজার এলাকার আয়েশা মেডিকেয়ার এবং মিরের ময়দান এলাকার শাহজালাল মেডিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আয়েশা মেডিকেয়ারকে ৮০ হাজার টাকা এবং শাহজালাল মেডিকেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজিব জানান, আয়েশা মেডিকেয়ারের কোনো বৈধ লাইসেন্স নেই। এছাড়া হাসপাতালটির অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী পাওয়া গেছে।Read More


সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই পৌরশহরের মজলিশপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সহকারী শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেলে নির্মানাধীন নিজ বাসায় কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। ​নিহত অসিত চন্দ্র দাস (৩৩) উপজেলার চরনারচর ইউনিয়নের সতানন্দপুর গ্রামের মুক্তিযুদ্ধা সতিশ চন্দ্র দাসের ছেলে। তিনি রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকাল ৪ টার দিকে বাড়ির আঙিনায় বৈদ্যুতিক লাইনের মেরামতের কাজ করছিলেন তিনি। অসাবধানতাবশত একটি ছিঁড়ে যাওয়া তারে হাত লাগলে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত দিরাইRead More