হবিগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে আপন ভাই বোনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের মহল্লায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই মহল্লার লিটন মিয়ার ৬ বছর বয়সি কন্যা সাদিয়া আক্তার ও ৪ বছর বয়সি ছেলে জুবায়েল মিয়া।
বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদিয়া ও জুবায়েল তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে বসে খেলাধুলা করছিল। খেলাধুলা করার এক পর্যায়ে অসাবধানতা বশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয়রা আঁচ করতে পেরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক সঙ্গে দুই সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মা-বাবাসহ তাদের স্বজনরা।
Related News
বাহুবলে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করেRead More
হবিগঞ্জে নতুন মোবাইল ফোন নিয়ে বিরোধ, যুবকের করুণ পরিণতি
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোন নিয়ে বিরোধের পরRead More



Comments are Closed