Main Menu

ওসমানীনগরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার, চালক আটক

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর কদমতলা বাজারে বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে পুলিশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।

Manual8 Ad Code

ওসমানীনগর থানার ওসি মোরশেদুল আলম ভুঁইয়ার নেতৃত্বে চৌকস পুলিশ দল ট্রাকে তল্লাশি চালিয়ে ১৫০ বস্তা অবৈধ জিরা উদ্ধার করে। জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ ৩৫ হাজার টাকা।

Manual6 Ad Code

জিরা বহনকারী ট্রাকের চালক মাঈন উদ্দিন (৩৫)কে আটক করা হয়েছে। তিনি গোয়াইনঘাট উপজেলার পাথনী এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। এছাড়া অপর একজন পলাতক রয়েছে।

ওসি ভুঁইয়া জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code