দেশের ৫ বিভাগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের পাঁচ বিভাগের ৪৪ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা (১৩ জেলা), খুলনা (১০ জেলা), বরিশাল (৬ জেলা), চট্টগ্রাম (১১ জেলা) ও সিলেট (৪ জেলা) বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
এদিকে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস এবং পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
দিনের তাপমাত্রা ১-২° সেলসিয়াস কমে যেতে পারে। আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।
Related News
আগস্টে ৫৫ নারী-শিশু হত্যা, ৫৪ জনকে ধর্ষণ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশে অন্তত ৫৫ নারী ও কন্যাশিশুRead More
বিশ্ব চিঠি দিবস আজ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ পয়লা সেপ্টেম্বর, বিশ্ব চিঠি দিবস। এখন চিঠির প্রচলনRead More



Comments are Closed